Type Here to Get Search Results !

সোনু সুদের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি

ওয়েব ডেস্ক:- সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন সোনু সুদ। তাকে দিল্লি সরকারের তরফে শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। আর তার ঠিক পরদিনই সোনুর অফিসে হানা আয়কর হানা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। রাজনৈতিক প্রতিশোধ স্পৃহা থেকেই সোনুকে হেনস্থা করা হচ্ছে বলে বিজিপি-র বিরুদ্ধে আঙুল তুলেছে  শিবসেনা ও কংগ্রেস । 

যদিও বিরোধীদের আনা অভিযোগ অস্বীকার করেছে বিজিপি।লখনউ-ভিত্তিক একটি রিয়েল এস্টেট ফার্মের সঙ্গে সোনু সুদের কোম্পানির সাম্প্রতিক চুক্তি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আয়কর আধিকারিকরা। জানা যাচ্ছে, সোনু সুদের কোম্পানির সঙ্গে সম্পর্ক যুক্ত মোট ৬টি জায়গা জরিপ করছে আয়কর দফতরের আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত কোনও দলিল বাজেয়াপ্ত করা হয়নি বলেই খবর। 

আরো পড়ুন:- করোনা আবহে বিশ্বকর্মাও একরকম হাত গুটিয়ে নিয়েছে মৃৎশিল্পীদের কাছ থেকে, এবারেও বেচাকেনা কম হচ্ছে বলে জানালেন মৃৎশিল্পীরা 

অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে বুধবার অনেক রাতে সোনুর অফিসে পৌঁছেছিলেন আয়কর আধিকারিকরা। অফিসের প্রায় ৬টি জায়গায় তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় টানা ২০ ঘণ্টা সেই তল্লাশি চলে। এরপর ফের এদিন সকালে অভিনেতার বাড়িতে হাজির হন আয়কর আধিকারিকরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad