ওয়েব ডেস্ক :- বিশ্বকাপের পরেই জাতীয় দলের টি২০ নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। বৃহস্পতিবার ঘোষণায় কোহলি জানিয়ে দিলেন, কোচ রবি শাস্ত্রী এবং রোহিত শর্মার সঙ্গে অনেক আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।টি২০’র নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও টেস্ট এবং ওয়ানডেতে অধিনায়ক হিসেবে খেলবেন তিনি।
বিবৃতিতে কোহলী লিখেছেন, ‘নিজের সম্পূর্ণ ক্ষমতা অনুযায়ী ভারতকে প্রতিনিধিত্ব করতে পেরে এবং নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলা চলাকালীন যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। সতীর্থ, সাপোর্ট স্টাফ, নির্বাচক মন্ডলী, এবং প্রত্যেক দেশবাসী যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদের ছাড়া এটা হওয়া সম্ভব ছিল না।বিবৃতিতে আরও লিখেছেন, 'গত ৮-৯ বছর ধরে তিন ফরম্যাটে টানা খেলে চলেছি। নেতৃত্ব দিচ্ছি ৫-৬ বছর ধরে। তাই ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করাটা জরুরি ছিল। তাই টেস্ট এবং ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য আমার নিজের স্পেস দরকার ছিল। টি২০ দলের নেতা হিসেবে নিজের সবটা দিয়েছি। এখন ব্যাটসম্যান হিসাবেও নিজের সেরাটা দেব।'
🇮🇳 ❤️ pic.twitter.com/Ds7okjhj9J
— Virat Kohli (@imVkohli) September 16, 2021
এরপরেই কোহলী নিজের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন। লিখেছেন, ‘এই সিদ্ধান্তে আসতে আমার অনেক সময় লেগেছে। যারা আমার কাছের মানুষ, সেই কোচ রবি শাস্ত্রী এবং রোহিতের সঙ্গে কথা বলেই অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড সচিব জয় শাহ এবং সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি নির্বাচকদের সঙ্গেও আমার কথা হয়েছে। নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়েই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে সেবা করে যাব’।
