Type Here to Get Search Results !

আসানসোলে মা ও ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে


নীলেশ দাস, আসানসোল :-মা ও ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটে হীরাপুর থানা অন্তর্গত রহমত নগরের পাশে আজাদ বসতি এলাকায়। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।মৃত দুজনের নাম মা আফতারি বেগম ও সেজো ভাই আখতার আলাম। অভিযোগ বৃহস্পতিবার বিকেলে বাড়ির ভেতরে ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। মা কে বাথরুমের মধ্যে জলে ডুবিয়ে হত্যা করা হয়েছে।জানাগেছে  অভিযুক্ত মোঃ আলাম খুন করার পর নিজেই হীরাপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।পুলিশ দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

পরিবারের বড়ো ভাইয়ের বক্তব্য, সে এদিন বাড়িতে ছিল না কাজে গিয়েছিল। তবে বাড়ি থেকে ফোন আসে,তাড়াতাড়ি চলে এসো। এসে দেখেন মা মুখ বাঁধা অবস্থায় এবং সেজো ভাই গলা কাটা, বাঁধা অবস্থায় চেয়ারে বসে রয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল,সেকারণেও ঘটনা ঘটতে পারে বলে তাদের অনুমান।যদিও বড় ছেলে সম্পত্তি বিবাদের কথা অস্বীকার করে বলেন সম্পত্তির ভাগ সব ভাই কে সমান ভাবে দিয়েছিলেন তার মা। 

অন্যদিকে ডিসি ওয়েস্ট অভিষেক মুদি জানান, ঘটনায় মেজ ভাই মোঃ আলামকে আটক করা হয়েছে। দুটি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে এভিডেন্স কালেক্ট করেছে।পুলিশ তদন্ত করছে।ধৃত কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad