তনুশ্রী চৌধুরী, পানাগর:- বৃহস্পতিবার সন্ধ্যায় বুদবুদ বাইপাসে দু'নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর অপর এক বাইক আরোহী গুরুতর আহত। মৃত এবং আহত দুইজনকেই পুলিশ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মোটর সাইকেলে করে এক যুবক ও এক যুবতী রাস্তা পারাপার করছিলেন। সেই সময় লরির ধাক্কায় বাইকে বসে থাকা মহিলার মৃত্যু হয়। অপর এক বাইক আরোহী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
