তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো দুই চিকিৎসক। শুক্রবার ভোর রাত্রে দু নম্বর জাতীয় সড়কে কাঁকসার খাট পুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপরে উঠে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই আরোহী কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটি গলসি থেকে দুর্গাপুরে উদ্দেশ্যে যাচ্ছিল। আহত দুই গাড়ির আরোহী গলসির বাসিন্দা। শুক্রবার ভোরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে দুই চিকিৎসক ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
কাঁকসার খাট পুকুরের কাছে দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষন দুর্গাপুর গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা গ্রস্ত গাড়িটিকে অন্যত্র সরিয়ে দু নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

