ব্যাংকের ম্যানেজার মনোজ গুপ্ত খবরটি শুনে স্তম্ভিত হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে ওই দুজনের অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেনের প্রক্রিয়া বন্ধ করে দেন। কীভাবে এত টাকা দুই শিক্ষার্থীর অ্যাকাউন্টে ঢুকল তা বুঝে উঠতে পারছেন না কেউই ।তবে শুধু ছাত্রদের নয়,বিহারেরই খাগাড়িয়া জেলার এক শিক্ষকের অ্যাকাউন্টে দুদিন আগে হঠাৎই সাড়ে পাঁচ লাখ টাকা ঢোকে। ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে জানা গিয়েছে।
আরো পড়ুন:- ঘনিষ্ট বৃত্তে কয়েক ডজন লোক করোনা আক্রান্ত, স্বেচ্ছা আইসোলেশনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
কিন্তু এই টাকা পেয়ে শিক্ষক রঞ্জিত দাস সেটা ফেরত দিতে অস্বীকার করেন। শুধু অস্বীকারই নয়, ওই টাকা থেকে ১ লাখ ৬০ হাজার ৯৭০ টাকা খরচও করে ফেলেন। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে পুলিশ রঞ্জিতকে গ্রেপ্তার করে।
