Type Here to Get Search Results !

ঘনিষ্ট বৃত্তে কয়েক ডজন লোক করোনা আক্রান্ত, স্বেচ্ছা আইসোলেশনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন


ওয়েবডেস্ক:-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বেচ্ছায় আইসোলেশনে আছেন। ঘনিষ্ঠ মহলে তাঁর আশপাশে থাকা লোকজনের মধ্যে কয়েক ডজন লোক করোনা আক্রান্ত। আর সেই কারণেই তাঁকে আইসোলেশনে যেতে হয়েছে। পুতিন বলেন, 'আপনারা জানেন, আমার ঘনিষ্ট বৃত্তে করোনাভাইরাসের কেস ধরা পড়েছে। শুধু একজন বা দু'জন নয়, কয়েক ডজন মানুষ আক্রান্ত।'

পুতিন করোনা পরীক্ষা করিয়েছেন এবং ফল নেগেটিভ এসেছে বলে জানাগেছে । আইসোলেশনে যাওয়ার পর অনলাইনে এক সরকারি বৈঠকে যোগ দেন পুতিন। তখন তিনি বলেন, তিনি আশা করেন স্পুতনিক–ভি তাঁকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেবে। ‘

আরো পড়ুন:-  চীনকে ঠেকাতে আমেরিকা,ব্রিটেন ও অস্ট্রেলিয়ার নতুন চুক্তি

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে রাশিয়ার কর্তৃপক্ষ ৬৮ বছর বয়সী এই প্রেসিডেন্টকে সুরক্ষা দিতে ব্যক্তিক্রমী বিভিন্ন পদক্ষেপ নেয়। যেমন পুতিনের সঙ্গে দেখা করার আগে বিদেশি নেতা, সাংবাদিক ও কর্মকর্তাদের সেলফ আইসোলেশনে থাকতে হয়।

জানাগেছে আগামী সপ্তাহে পুতিনের এক আঞ্চলিক সম্মেলনে যোগদান উপলক্ষে তাজিকিস্তান যাওয়ার কথা। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন,পুতিন ‘একদম সুস্থ’ আছেন। তিনি সশরীর এই সম্মেলনে যাবেন না। তবে তিনি কত দিন আইসোলেশনে থাকবেন, তা তিনি জানাননি। এবং কে করোনায় আক্রান্ত হয়েছেন, সেই নামও প্রকাশ করেননি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad