Type Here to Get Search Results !

চীনকে ঠেকাতে আমেরিকা,ব্রিটেন ও অস্ট্রেলিয়ার নতুন চুক্তি



ওয়েবডেস্ক:- চীনের মোকাবিলায় নতুন চুক্তির ঘোষণা করেছে আমেরিকা,ব্রিটেন ও অস্ট্রেলিয়া। জানাগেছে  বুধবার ভার্চুয়াল সভায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই  নতুন চুক্তি তাদের সম্পর্ক জোরদারে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।এই চুক্তি অনুযায়ী তিনটি দেশ তাদের উন্নত সামরিক প্রযুক্তি একে অপরের সঙ্গে বিনিময় করতে পারবে।এ নতুন চুক্তি অস্ট্রেলিয়াকে পারমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির যোগ্যতা অর্জনে সহযোগিতা করবে ।

‘অকাস (Aukus)’ নামের এই চুক্তির আওতায় থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং সাইবার প্রযুক্তি নিয়ে কাজ করবে দেশগুলো। ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক উপস্থিতি ও ক্রমবর্ধমান শক্তি বাড়ানোয় উদ্বিগ্ন তিন দেশ।এই চুক্তির পর অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করেছে। ২০১৬ সালে অস্ট্রেলিয়া ১২টি সাবমেরিন তৈরির জন্য ফ্রান্সের সাথে ৫০ বিলিয়ন ডলারের চুক্তি করেছিলো। 


নতুন এই চুক্তিকে চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম সামরিক পদক্ষেপ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমন এক সময় চুক্তিটি কার্যকর হলো- যখন দক্ষিণ চীন সাগর থেকে উত্তরে তাইওয়ান পর্যন্ত বিস্তৃত জলসীমায় নিয়মিত টহল শুরু করেছে অস্ট্রেলিয়া।

এই চুক্তি ঘোষণার পর  নিন্দা জানিয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, এ তিন দেশের উচিত তাদের ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং আদর্শগত কুসংস্কার’ বর্জন করা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad