Type Here to Get Search Results !

সাত সকালে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের রায়নায়


নিজস্ব প্রতিনিধি:- সাত সকালে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের রায়নায়।বৃহস্পতিবার রায়নার মুগড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণকূল গ্রামের  একটি বাড়িতে পালুইয়ের (খড়ের গাদা) ভিতর বোমা দেখতে পান এক মহিলা। একটি পলিথিন প্যাকেটের মধ্যে ৬ টি বড়ো সাইজের বোমা রাখা ছিল বলেই পুলিস জানিয়েছে।অনেক দিন আগে রাখা হয়েছে বলে মনে করছে পুলিশ। কে বা কারা পালুইয়ের মধ্যে বোমা রাখল তা  তদন্ত করে দেখছে রায়না থানার পুলিস।

বাড়ির মহিলা শেখ আমিনা বলেন, সকালে তিনি পালুইয়ের মধ্যে একটি নীল রঙের পলিথিন ব্যাগ দেখে কৌতূহল হয়। মুখটা বের করে একটু টানতেই প্যাকেটটি পড়ে যায়। সুতুলি মোড়া বড় বড় বোমা বেরিয়ে পরে। সেই দেখে চমকে উঠি, এরপর তিনি স্থানীয় একজন কে গিয়ে বলেন তারপর তিনি এসে দেখে পুলিসে খবর দেন । খবর পেয়ে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad