নিজস্ব প্রতিনিধি:- বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও অসুস্থ শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে অসুস্থতা নিয়ে হাসপাতালের শিশু বিভাগে ভর্তির সংখ্যা বেড়েছে বলে জানান বিভাগীয় প্রধান কৌস্তভ নাগ।
তিনি বলেন,প্রতি বছরই এই সময়ে শিশুরা জ্বরে আক্রান্ত হয়।কারণ ঋতু পরিবর্তনের ফলে বাচ্চারা জ্বর, সর্দি উপসর্গ নিয়ে ভর্তি হয় হাসপাতালে। গত কয়েকদিনে ভর্তির হার প্রায় দ্বিগুণ হয়েছে । বুধবারই সাতটি বাচ্চা ভর্তি হয়েছে হাসপাতালের শিশু বিভাগে। তবে সবারই উপসর্গ শ্বাসকষ্ট। পাশাপাশি আতঙ্ক ও ভয়ের যেটা বিষয় প্রত্যেকটি শিশুর বয়স এক বছরের নীচে।
তিনি বলেন বুধবারই রাজ্য স্বাস্থ্য ভবনের সঙ্গে বাচ্চাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় রাজ্যের সমস্ত হাসপাতালের। তবে এখনো পর্যন্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া কোন শিশুর মৃত্যু হয় নি।কোন বাচ্চার দেহে কোভিডের নমুনা মেলেনি।
আরো পড়ুন:- অজানা জ্বরে আক্রান্ত হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি ৬৪ জন শিশু
এমনি প্রতিদিন গড়ে তিন থেকে চারটি বাচ্চা জ্বর, সর্দি বা শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে ভর্তি হয়। কিন্তু শুধুমাত্র শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোজ ছয় থেকে সাতটি শিশু বলে জানান তিনি। তিনি আরো জানান এই মুহূর্তে ১৫ থেকে ২০ টি বাচ্চা স্বাস কষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি আছে।
