Type Here to Get Search Results !

পশ্চিম বর্ধমান জেলার RTA সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক


নীলেশ দাস ,আসানসোল:- পশ্চিম বর্ধমান জেলার RTA সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বুধবার আদালত চত্বরে আরটিএ দফতরে এসে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের পর RTA সদস্য নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পশ্চিম বর্ধমান আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক,  আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া সহ প্রমুখেরা সংবর্ধনা দেন।

আরো পড়ুন:- বার্নপুরে অতি বৃষ্টির কারণে ভেঙে পড়লো মাটির বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলো শিশু

এদিন দায়িত্বভার গ্রহণের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমার প্রাথমিক কাজ হবে শহরকে যানজট মুক্ত করা ৷ মানুষ যাতে বেশি করে জাতীয় সড়ক ব্যবহার করে, তাও দেখবো। পাশাপাশি টোটো ও অটোর নির্দিষ্ট রুট তৈরী করার জন্য সবার সঙ্গে আলোচনা করবো ৷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad