Type Here to Get Search Results !

থ্যালাসেমিয়া আক্রান্তদের উদ্যেশে রক্তদান শিবিরের আয়োজন তৃণমূল কংগ্রেসের


নীলেশ দাস,আসানসোল:-থ্যালাসেমিয়া আক্রান্তদের উদ্যেশে রক্তদান শিবিরের আয়োজন তৃণমূল কংগ্রেসের,উত্তর বিধানসভার কাল্লা-১৪ নম্বর ওয়ার্ডে। করোনা পরিস্থিতিতে রাজ্যের পাশাপাশি জেলাতেও রক্তের ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে। সেই রক্তের অভাবের জন্য সমস্যায় পড়ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পরিবার থেকে দুর্ঘটনায় আহত মুমূর্ষ রুগীরা। 

আর সেই রক্তের ঘাটতি কিছুটা কমাতে এগিয়ে এলো পশ্চিম বর্ধমানের কাল্লা অঞ্চল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাল্লার-১৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক। 

আরো পড়ুন:- 'হতাশার বহি প্রকাশ হচ্ছে,তাই ছোটাছুটি বেড়ে গিয়েছে' শুভেন্দু অধিকারী প্রসঙ্গে আসানসোলে এসে বললেন ঋতব্রত 

পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিন সকল রক্তদাতাদের অভিনন্দন জানান রক্তদান শিবিরে উপস্থিত বিশিষ্ট জনেরা। জানা গেছে প্রায় ৭০ জন রক্তদাতা এদিন রক্তদান করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad