ধোবাঘাটা এলাকার পুজো কমিটির সদস্য জহর মন্ডল বলেন পুলিশ প্রশাসন থেকে ব্লক প্রশাসন যে উদ্যোগ নিয়েছেন তাতে প্রশাসনকে তারা সাধুবাদ জানিয়েছেন। প্রশাসনের উদ্যোগে পুজোর আয়োজন করতে পুজো উদ্যোক্তাদের হয়রানি একদমই কমে গেছে।পাশাপাশি এলাকায় যাতে সুষ্ঠ ভাবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজো হয় সেই বিষয়ে তারাও সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
আরো পড়ুন:- বর্ধমান শহরে খোস বাগান এলাকায় হুরমুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন করোনা আবহে কি ভাবে পুজো করা হবে সেই বিষয়ে আলোচনা করা হয়। তারা সমস্ত পুজো কমিটির কাছে আবেদন রেখেছেন যাতে সুষ্ঠ ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজো হয় পুজো কমিটি গুলির কাছে সেই আবেদন করেছেন তারাও।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ,কাঁকসার ACP শ্রীমন্ত ব্যানার্জি,কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য,কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী,জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস, পানাগড়ের বিদ্যুৎ বন্টন দফতরের আধিকারিক,পানাগড় অগ্নিনির্বাপন কেন্দ্রের আধিকারিক সহ পানাগড়ের এক্সাইজ দফতরের অধিকারিক সহ সমস্ত পুজো কমিটির সদস্যরা।
