নীলেশ দাস ,আসানসোল:- মঙ্গলবার আসানসোলের মিঠানী গ্রামের সংহতি ভবনে এক কর্মী সভার আয়োজন করে পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেস।সেখানে কর্মীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন কোনো দুর্নীতি এবং বেআইনি বালি,কয়লা কারবারের সাথে কেউ যুক্ত থাকলে তাদের দলে কোনমতে জায়গা নেই। যারা সমর্থন করবে তাদেরকেও আমরা ছাড়বো না। আমাদের লড়াই বালি ,কয়লার সাথে।
পাশাপাশি এও বলেন যারা কাউন্সিলর হয়েছিলেন অধিকাংশ জায়গায় হেরে গিয়েছিলেন। দু একটা জায়গা বাদ দিয়ে। এও বলেন কাউন্সিলররা আপনারা নিজেদের ব্যাবহার পরিবর্তন করুন। এইটা আপনাদের বাবার সম্পত্তি নয়,যেটা ভেবেছিলেন এবার আপনার স্ত্রী কে দাড় করবেন, তা কোনো মতে হবে না এবার দল ঠিক করবে।
আরো পড়ুন:- বর্ধমান শহরে খোস বাগান এলাকার হুরমুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি
এই বিচার দল ঠিক করবে কে হবে না হবে,মনে রাখবেন আমাদের দলে যারা প্রার্থী হবে তারা যদি বিরোধিতা করে তাহলে দলে তার কোনো জায়গা থাকবে বা বলে এদিনের বার্তা দেন জেলা তৃণমূলের চেয়ারম্যান।
