নীলেশ দাস,আসানসোল:- রাজ্যের স্পঞ্জ আয়রণ কারখানা গুলির শ্রমিকদের বোনাস প্যাকেজ কেমন হবে, সেই বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দিতে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসেন পশ্চিম বর্ধমান জেলায়।এদিন আসানসোলের একটি বেসরকারি হোটেল থেকে ত্রিপাক্ষিক বৈঠকের জন্যে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে
সাংবাদিকরা প্রশ্ন করেন, বাবুল সুপ্রিয় যোগদানের ৪৮ ঘণ্টার মধ্যে আসানসোলে বৈঠক করলেন বিজেপির বিরোধীদল নেতা তথা নন্দী গ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রশ্নের উত্তরে তিনি জানান বিধানসভার আগে যে লাফালাফি ঝাপাঝাপি বাইরে থেকে আনা বর্গীদের নিয়ে গোটা রাজ্যেজুড়ে যে তাণ্ডব তার বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছে।
আমরা দেখেছি এখানে মলয় ঘটককে পরাজয় করার জন্যে বাইরে থেকে প্রাইভেট বিমানে উড়িয়ে নিয়ে আসা হয়েছে ওয়েশিকে। তার জবাব বাংলার মানুষ এবং আসানসোলের মানুষ দিয়েছে। তাই সভাবিকভাবে হতাশার বহি প্রকাশ হচ্ছে। তাই ছোটাছুটি বেড়ে গিয়েছে। আমার মনে হয় ছোটাছুটি আরো বাড়বে। পাশাপাশি শুভেন্দু অধিকারী কে ফোন টেপ নিয়ে কটাক্ষ করে বলেন,শুভেন্দু অধিকারী কখন কি বলে নিজেরেই কোনো ঠিক থাকে না। তবে শুভেন্দু অধিকারী কি বলেছেন তা নিয়ে মন্তব্য করতে চাইনা বলে জানান তিনি।
অন্যদিকে ,বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন বিজেপির আভ্যন্তরীণ বিষয় কে আসবে কে যাবে,নাগপুর কাকে রাখবে, নাগপুর কাকে আবার অন্যত্রে পাঠিয়ে দিবে,দুধ থেকে সোনা বেরোবার বিজ্ঞান বাংলায় ব্যাবহৃত হবে,না অন্যত্রে ব্যাবহৃত হবে।এইগুলো নাগপুরের আভ্যন্তরীণ বিষয়, তবে নাগপুর আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে মন্তব্য করতে চাইনা।
