Type Here to Get Search Results !

শুধুমাত্র কী পেঁপে? পেঁপের বীজও ভীষণ উপকারী



কাঁচা পেঁপে খেতে অনেকে ভালো না বাসলেও এর উপকারিতাকে অস্বীকার করা যাবে না।শুধুমাত্র কী পেঁপে? পেঁপের বীজও ভীষণ উপকারী। এটা হয়তো আমরা অনেকে জানিনা। পেঁপের বীজের অজানা আশ্চর্য গুণগুলো জানলে আপনি আর পেঁপে ফেলে দেবেন না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে বিভিন্ন রোগের মোকাবিলা করতেও সাহায্য করে বিভিন্ন ফল।এর মধ্যে পেঁপের কথা না বললেই নয়। 

কাঁচা অবস্থায় সবজি হিসাবে আর পাকা অবস্থায় ফল হিসাবে পেঁপে আমাদের কত রকম যে উপকারে লাগে। তা বলে শেষ করা যাবে না।হজমের সমস্যার সমাধানে এক কথায় পেঁপে অত্যন্ত কার্যকরী। ত্বকের জন্যেও পেঁপে উপকারী।ত্বকের ঔজ্জ্বল্য তো বাড়ায়ই সেই সাথে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতেও পেঁপে কার্যকরী।কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পেঁপে খেতে হবে।ভিটামিন সি আর ভিটামিন ই সমৃদ্ধ পেঁপে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কার্যকরী। 

১) শরীরের মধ্যে প্রোটিন ফাইবারকে ভেঙে বিপাক প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে পেঁপের বীজ সাহায্য করে।

২) ডেঙ্গি প্রতিরোধেও পেঁপের ভূমিকা রয়েছে। ডেঙ্গিতে আক্রান্ত হলে শরীরের প্লেটলেটের সংখ্যা কমতে শুরু করে। এ সময় নিয়মিতভাবে পেঁপের বীজ এবং পেঁপে পাতার রস খেতে পারলে প্লেটলেট কাউন্ট আবার স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।

৩) যকৃত বা লিভারের সমস্যা হলে পেঁপের বীজ খেতে হবে।  

৪) মেয়েদের জন্যে তো পেঁপের বীজ খুবই কার্যকরী। ঋতুস্রাবের সময় অসহ্য যন্ত্রণার সম্পূর্ণভাবে উপশমের জন্য পেঁপের বীজ কার্যকরী। পিরিয়ড চলাকালীন পেঁপে বীজের সঙ্গে মধু মিশিয়ে খান। ১ চামচ করে খেতে পারলেই ব্যথা অনেক কম হবে। গরম জল খেলেও আরাম মেল। তবে উষ্ণ জল। 

৫) এছাড়াও এতে রয়েছে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য। যা ত্বকে বয়সের ছাপ সহজে পড়তে দেবে না। বলিরেখার হাত থেকে বাঁচায়। ফলে পেঁপে খেয়ে পেঁপের বীজ আর যেন ডাস্টবিনে না যায়। এগুলোর সদ্ব্যবহার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad