Type Here to Get Search Results !

বর্ধমান শহরে খোস বাগান এলাকায় হুরমুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি

নিজস্ব প্রতিনিধি:- হুরমুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ৩০ নম্বর ওয়ার্ডের খোস বাগান এলাকার  আর সি দাস রোডে।বাড়ির মালিক সুজিত দাস জানান, ১০০ বছরের থেকেও পুরানো এই বাড়ি। দীর্ঘদিন ধরে বাড়িটির অবস্থা খুব খারাপ ছিল বলে জানাচ্ছেন বাড়ির মালিক সুজিত বাবু। কিন্তু বাড়িটিতে ভাড়াটিয়া থাকায় তারা কোনমতেই বাড়ি খালি করছিলেন না। 

পাঁচটি পরিবারের মধে চারটি পরিবার উঠে গেলেও একটি পরিবার কিছুতেই ঘর খালি করছিল না। এমনকি বর্ধমান পুরসভা-তে বেশ কয়েক বার জানিয়েও কোন কাজ  হয়নি।শেষমেশ আদালতের হস্তক্ষেপের মাধ্যমে পুলিশের সহযোগিতায় বাড়ি খালি করতে হয়েছিল বলে জানালেন বাড়ির মালিক।

আরো পড়ুন :- পুরুলিয়া সূচ কাণ্ড মামলায় দোষীদের মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত 

এই সময় ভাড়াটিয়ারা থাকলে বড়সর বিপদ ঘটতো বলে জানালেন তিনি। সুজিত বাবু জানান, নিজেই বাড়টি ভাঙার সিদ্ধান্ত নিয়ে ছিলাম কিন্তু সেটা কোভিড এর সময় তার জন্য সম্ভব  হয়নি।কয়েক দিনের মধ্যেই বাড়ি টি ভাঙতাম কিন্তু তার আগেই বৃষ্টির কারনে হুরমুড়িয়ে ভেঙে পরে। তবে বাড়িতে কেউ বসবাস না করার জন্য হতাহতের খবর নেই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad