Type Here to Get Search Results !

'বিশ্বভারতীর মান অবনমন এর ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই' এমনটাই জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য


শুভময় পাত্র,বীরভূম:- 'বিশ্বভারতীর মান অবনমন এর ক্ষেত্রে যে তাদের কোনো ভূমিকা নেই, পুরোটাই দোষ শিক্ষা পদ্ধতির' এমনটাই জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অশোক মাহাতো। অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর উপস্থিতিতে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে ঘটা করে বিশ্বভারতীর কর্তৃপক্ষদের সঙ্গে নিয়ে বিশ্বভারতীর মান অবনমন এর ব্যাপারে আলোচনা করলেন সাংবাদিকদের সামনে। 

এতদিন বিশ্বভারতী তে বহু ঘটনা ঘটে গেছে কোনদিন সামনে আসেননি বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। ছাত্র আন্দোলন ও ছাত্র বিক্ষোভ ঘিরে এতদিন যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল বিশ্বভারতীতে তাতে কোনদিনই সামনে আসেননি বিশ্বভারতীর উর্দ্ধতন কতৃপক্ষ তথা উপাচার্য। 

ঘটনা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ালেও তিনি কোনদিনই একটাও মুখ খোলেননি সংবাদ মাধ্যমের সামনে। আজ যখন বিশ্বভারতীর স্থান NAC এর মান অনুযায়ী ৬৪ তম স্থানে বিরাজ করছে তখনই তিনি তার কারণ জানাতে সাংবাদিকদের ডেকে এক বৈঠক করলেন। 

আরো পড়ুন:- সুরক্ষা চেয়ে থানায় উপস্থিত অধ্যাপক,পাল্টা ই-মেইল মারফত থানায় অভিযোগ ছাত্রের

তিনি পুরো দোষটাই বর্তমান শিক্ষা পদ্ধতির ওপর দিয়ে গা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। যদিও তাকে বিগত দিনের ছাত্র আন্দোলন ও বিক্ষোভের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এ বিষয়ে পরে কোন দিন বসা যাবে বলে পাশ কাটিয়ে চলে যান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad