Type Here to Get Search Results !

টাটা সুমো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হল ২ বাইক আরোহী


নিজস্ব প্রতিনিধি:- পুলিশের স্টিকার সাটানো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হল ২ বাইক আরোহী।দুর্ঘটনাটি ঘটে সোমবার রাতে পূর্ব বর্ধমানের মেমারিতে।দুর্ঘটনায় জখম দুই বাইক আরোহীকে প্রথমে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে তাদের স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। 

মেমারির দুর্গাডাঙ্গার মহিলা আল-আমিন মিশনের সামনে রাত সাড়ে ৯ টার সময় দুর্ঘটনাটি ঘটে। চারচাকা গাড়িটি মেমারি থেকে সাতগেছিয়া দিকে যাচ্ছিল অপরদিকে বাইকটি গন্তার থেকে মেমারির দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ধাক্কা মারার পর চারচাকাটি পালানোর চেষ্টা করে। 

আরো পড়ুন:- এবার মাত্র ৫০০ সাবস্ক্রাইবার থাকলেই ইউটিউবে মিলবে কমিউনিটি ট্যাব 

বাইকটি ছেচড়াতে ছেচড়াতে রায় পাঁচশো  মিটার দূরে নিয়ে যায় চারচাকা গাড়িটি। স্থানীয়রা সেটিকে লক্ষ্য করে তাড়া দিয়ে গাড়িটিকে আটক করে। মেমারি থানার পুলিশ  চারচাকা গাড়ি ও চালককে আটক করে। গাড়িতে দুজন মহিলা ও একজন পুরুষ ছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad