Type Here to Get Search Results !

এবার মাত্র ৫০০ সাবস্ক্রাইবার থাকলেই ইউটিউবে মিলবে কমিউনিটি ট্যাব


ওয়েব ডেস্ক:-আগামী ১২ অক্টোবর থেকে চ্যানেল থেকে ডিসকাশন ট্যাব সরিয়ে দেবে ইউটিউব (Youtube)। এই সময়ের আগে শুধু ডেস্কটপের চ্যানেল পেজ থেকে ডিসকাশন ট্যাব অ্যাক্সেস করা যাবে। ডিসকাশন ট্যাবটিকে রিপ্লেস করার জন্য নতুন কমিউনিটি ট্যাবটি (Community Tab)ডিজাইন করা হয়েছে।

এবার মাত্র পাঁচশ’ সাবস্ক্রাইবার (500 Subscriber) থাকলেই ইউটিউবে মিলবে কমিউনিটি ট্যাব (Community Tab)। আগে এর জন্য অনন্ত এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন হত।সম্প্রতি গুগলের অধীনস্থ ইউটিউব জানিয়েছে, ১২ অক্টোবর থেকে পাঁচশ’ সাবস্ক্রাইবারসহ যে কোন চ্যানেলের ক্রিয়েটর কমিউনিটির অ্যাক্সেস পাবেন।

অফিসিয়াল ইউটিউব (Youtube) জানিয়েছে, একটি চ্যানেলের পাঁচশ’ সাবস্ক্রাইবার (500 Subscriber) হয়ে যাওয়ার পর কমিউনিটি পোস্ট ক্রিয়েট করার অপশনটি দেখা যাবে। তবে, এর জন্য এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। পাশাপাশি যে সব চ্যানেলের পাঁচশ’ এর কম সাবস্ক্রাইবার থাকবে, তাদের জন্যও ভবিষ্যতে সুখবর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad