Type Here to Get Search Results !

পর্নোগ্রাফি কাণ্ডে জামিন পেলেন রাজ কুন্দ্রা



ওয়েব ডেস্ক :- অবশেষে সোমবার বম্বে হাইকোর্টের তরফে স্বস্তি পেলেন শিল্পা ও তাঁর স্বামী। মোটা আঙ্কের ব্যক্তিগত বন্ড দিয়ে জেল থেকে ছাড়া পেলেন রাজ।অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা সোমবারই পর্নোগ্রাফি মামলায় জামিন পেয়েছেন। রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ভিডিও তৈরি এবং ওটিটি প্ল্যাটফর্মে তা প্রকাশ করার অভিযোগ দায়ের করা হয়। গত ১৯ জুলাই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। রাজ ছাড়াও পর্নোগ্রাফি মামলায় আরও অনেককে ইতিমধ্যে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিন মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে ৫০ হাজার টাকার জামানতে জামিন দেওয়া হয়। 

রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন শার্লিন চোপড়া। শার্লিনের দাবি, রাজ কুন্দ্রা তাঁকে অ্যাডাল্ট ছবির ব্যবসার দিকে ঠেলে দেন। রাজ তাঁকে এই ছবিতে কাজ করতে বলেছিলেন। প্রথমে একটি চরিত্রে অভিনয়ের কথা বলেন, তারপর পরবর্তীতে অ্যাডাল্ট ছবির করতে বলা হয় বলে দাবি করেন শার্লিন। রাজের হটশট অ্যাপের জন্য শ্যুটিং করতে হবে বলে বলেছিলেন। প্রথমে একটি চরিত্রে অভিনয়ের কথা বলেন, তারপর পরবর্তীতে অ্যাডাল্ট ছবির করতে বলা হয় বলে দাবি করেন শার্লিন। রাজের হটশট অ্যাপের জন্য শ্যুটিং করতে হবে বলে অফার দিয়েছিলেন। তবে শার্লিন অস্বীকার করেছিলেন বলে জানান। 

পর্নোগ্রাফি মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ অভিনেত্রী শিল্পা শেঠির বক্তব্যও রেকর্ড করে। মুম্বই পুলিশে দেওয়া বিবৃতিতে অভিনেত্রী জানিয়েছেন, ২০১৫ সালে শুরু করা ভিভান ইন্ডাস্ট্রিজ লিমিটেডে শিল্পা ২০২০ সাল অবধিই কোম্পানির ডিরেক্টর ছিলেন। কারণ, ওই সংস্থায় তাঁর শেয়ার ছিল ২৫ শতাংশ। পরে ব্যক্তিগত কারণে কাজের ব্যস্ততায় কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন অভিনেত্রী। প্রপার্টি সেল আধিকারিকদের কাছে তিনি জানা, হটশটস ও বলিফেম নামক কোনও অ্যাপের তথ্যই তাঁর কাছে ছিল না। অতঃপর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে যে পর্নফিল্ম বানানোনর অভিযোগ উঠেছে, সেই সম্পর্কে তিনি জানতেনই না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad