Type Here to Get Search Results !

রাষ্ট্রপুঞ্জে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে চায় তালিবান


ওয়েবডেস্ক:-আমেরিকার নিউইয়র্ক শহরে গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। সেখানে এরই মধ্যে অংশ নিয়েছেন বিশ্বের প্রায় সকল দেশের  রাষ্ট্রপ্রধান ও  প্রতিনিধিরা । এই  অধিবেশনে যোগ দিতে চেয়ে  আফগানিস্তানের তালিবান সরকার চলতি সপ্তাহে রাষ্ট্রপুঞ্জকে একটি চিঠি দিয়েছে ।মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফানে ডুজারিখ এ তথ্য জানিয়েছেন।

এই অধিবেশনে যোগ দিয়ে কথা বলতে তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সোমবার চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের কাছে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রপুঞ্জের উচ্চপর্যায়ের এ সম্মেলনে অংশ নিতে চায় তালিবান।এই জন্য তালিবানের মুখপাত্র সুহেল শাহিনকে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছেন নেতৃত্ব।তবে তালিবান কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশন যোগ দিতে দেওয়া হবে কি না, তা নিয়ে একধরনের জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসার কথা রয়েছে বিশ্ব সংস্থার নয় সদস্যের একটি কমিটি। তবে তা সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার আগে সম্ভব কিনা তা নিশ্চিত নয়। 

আরো পড়ুন:- ভারতের বায়ুসেনার নয়া প্রধান হচ্ছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী 

অন্য দিকে পাকিস্তান দাবি করেছে, সার্ক -এর বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক তালিবান। কিন্তু সেই দাবি মানতে চায়নি ভারত-সহ সংস্থার অন্তর্গত অন্যান্য দেশ। কিন্তু তাতে আবার পাকিস্তান রাজি হয়নি। ফলে শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে গিয়েছে। আগামী শনিবার থেকে নিউইয়র্কে এই বৈঠক হওয়ার কথা ছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad