নীলেশ দাস ,আসানসোল:- আসানসোলের সেনরালে রোডের 'এইচ এল জি' হাসপাতালে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বেসরকারি হাসপাতালের কর্ণধার সুনীল গুপ্তা জানান স্বাস্থ্যসাথী কার্ডে রোগীর নিউরোসারজারি সফল হলো। । জানা গিয়েছে দিন দশেক আগে বারাবনির চরনপুরের ৪২ বছরের এক রোগী নিউরো সম্যসা নিয়ে 'এইচ এল জি' হাসপাতালে ভর্তি হয়েছিলো।
এরপর হাসপাতালে নিউরো চিকিৎসক ডঃ দিলরাজ বি ক্যাডলাস ও সহযোগী চিকিৎসক সোহাগ বোস এই দুই চিকিৎসক মিলে রোগীর পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে।
আরো পড়ুন:- মৃত তৃণমূল নেতা চঞ্চল বক্সীর পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন অনুব্রত মণ্ডল
এর পরেই চিকিৎসকরা ওই রোগীর অস্ত্রপ্রচার শুরু করে। তবে সফল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ওই রোগী সুস্থ রয়েছে,সে এখন বাড়িতেই রয়েছে বলে জানান,এমনকি এই চিকিৎসার পুরোটাই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমেই হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে এইচ এল জি হাসপাতালের ডাইরেক্টর অভিষেক গুপ্তা এবং এমডি সুনীল গুপ্তা একথা জানিয়েছেন।
