নীলেশ দাস, আসানসোল:-বৃহস্পতিবার আসানসোল মহকুমা শাসকের দপ্তরে টোটো রেজিস্ট্রেশনের দাবিতে স্মারকলিপি দিলো জাতীয় কংগ্রেস। এদিন আসানসোল আদালত চত্বরে মহকুমা শাসকের দপ্তরের সামনে টোটো রেলী করে মহকুমা শাসকের দপ্তরের সামনে গিয়ে জড়ো হয় তারা। তাদের দাবি সম্বলিত একটি স্বারক লিপি তুলে দেয় মহকুমা শাসকের হাতে। এদিনে কংগ্রেসের নেতা প্রসেনজিৎ পুইতন্ডী ও শাহ আলম জানান, আসানসোলে অটো ও টোটো চলাচল নিয়ে যে সম্যসা হচ্ছে। সেই সমস্যা অবিলম্বে দূর করতে হবে।
আরো পড়ুন:- স্বাস্থ্য সাথী কার্ডে নিউরো সারজারির সফল আসানসোলে
পাশাপাশি আসানসোলের সমস্ত অটো গুলির রেজিস্ট্রেশন করে রুট পারমিট দিতে হবে। আরো বলেন পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে অটো ও টোটোদের পারমিট দেওয়া হয়েছে। তাই আমরা চাই পশ্চিম বর্ধমান ও আসানসোলেও যেন অটো ও টোটোর পারমিট দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন। এই সমস্ত দাবি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের মহকুমা শাসক অভিজ্ঞান পাঞ্জার হাতে স্বারক লিপি তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
