গত বুধবার রাত ১১ টা নাগাদ কারখানার এক নিরাপত্তারক্ষী মদ্যপ অবস্থায় সেখানে গেলে দুজনের মধ্যে বচসা শুরু হয়। দামোদরপুর গ্রামের বাসিন্দারা খবর পেয়ে সেখানে এলে তাদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে ওই কারখানার নিরাপত্তা রক্ষীরা বলে অভিযোগ স্থানীয়দের।
আরো পড়ুন:- টোটো রেজিস্ট্রেশনের দাবিতে আসানসোল মহকুমা শাসক দপ্তরে স্বারকলিপি দিলো কংগ্রেস
মহিলাদের উপর লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ করে তারা। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ সময় স্থানীয়রা ওই বেসরকারি কারখানার গেটের সামনে জড়ো হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি এবিষয়ে বলে জানা গেছে।
