তনুশ্রী চৌধুরী,পানাগর :- ত্রিপুরায় সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙচুর ও বাম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার পানাগর বাজারের চৌমাথা মোড়ে বিক্ষোভ দেখালেন কাঁকসা ব্লকের বাম কর্মী সমর্থকরা।এদিন পানাগর বাজারের সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে প্ল্যাকার্ড হাতে মিছিল করে পানাগর বাজারের চৌমাথা মোড়ে বিক্ষোভ দেখান বাম কর্মীরা। বিক্ষোভ শেষে চৌমাথা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়।এদিন বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কর্মী সমর্থকরা এবং সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিরেশ্বর মন্ডল,অলোক ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।
বীরেশ্বর মন্ডল জানিয়েছেন ত্রিপুরায় সিপিআইএমের নির্বাচিত বিধায়ক মানিক সরকার কে তার নিজের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। বাম কর্মী সমর্থকদের ওপর অত্যাচার চালাচ্ছে ত্রিপুরার শাসক দল বিজেপি। বুধবার ত্রিপুরায় দলীয় কর্মীদের ওপর হামলা এবং দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার তারা তীব্র নিন্দা জানিয়ে রাজ্যজুড়ে এর প্রতিবাদ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে পানাগড়ের চৌমাথা মোড়ে এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে কাঁকসা ব্লকে বাম কর্মী সমর্থকরা তাই মিছিল সভা করে এই ঘটনার প্রতিবাদ জানালেন।
আরো পড়ুন :- নেতৃত্ব ছাড়লেন রশিদ খান
প্রসঙ্গত, গত বুধবার এক রাজনৈতিক সংঘর্ষের ফলে জ্বালিয়ে দেওয়া হয় সিপিআইএমের র শ্রমিক সংগঠন সিটুর অফিসও। এই ঘটনা ঘটে ত্রিপুরার উদয়পুরে।স্থানীয় সূত্রে খবর, আগুন লাগানো হয় একাধিক সিপিআইএম পার্টি অফিসের পাশাপাশি, একাধিক গাড়ি, সংবাদমাধ্যমের দফতরেও। পাল্টা সিপিআইএম পার্টি অফিস থেকে বোমাবাজির অভিযোগ করে বিজেপি । সিপিআইএমের অভিযোগ, তাদের পার্টি অফিসের পর সিটুর অফিসেও হামলা চালানো হয়েছে। পার্টি অফিসের পর হামলা করা হয়েছে দুই বাম নেতার বাড়িতেও।
