Type Here to Get Search Results !

নেতৃত্ব ছাড়লেন রশিদ খান


ওয়েব ডেস্ক:- আফগানিস্তানে তালিবান সরকার গঠন করছে। প্রেসিডেন্টকে পদচ্যুত করে গোটা দেশের দখল নিয়েছে তালিবানি জঙ্গিরা।কী হবে সেখানকার খেলাধুলার ভবিষ্যৎ, বিশেষ করে নারীদের খেলাধুলা, পুরো ক্রীড়া বিশ্ব যখন এসব নিয়ে জানতে উদগ্রীব হয়ে আছে,ঠিক তখনই বৃহস্পতিবার  আফগানিস্তানের  ক্রিকেট বোর্ড টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে।কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) বিশ্বকাপের দল ঘোষণা করতে না করতেই । আফগানিস্তানের টি–টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন  রশিদ খান। 

রশিদ খান তাঁর নেতৃত্ব ছাড়ার কথা টুইট করে জানিয়ে ছেন। রশিদ খান টুইটারে লিখেছেন, ‘একজন অধিনায়ক আর দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল নির্বাচনের সময় আমার তাতে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। এসিবি মিডিয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দলটি ঘোষণা করেছে, এর জন্য নির্বাচক কমিটি বা এসিবি আমার কোনো মতামতই নেয়নি।’তিনি আরো লেখেন‘আফগানিস্তানের টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আফগানিস্তানের হয়ে খেলা আমার কাছে সব সময়ই গর্বের।' 

আরো পড়ুন:- মেসির হ্যাটট্রিক, বলিভিয়াকে ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা 

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে টি–টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১৪ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে  আফগানিস্তান দলের অধিনায়ক করা হয় রশিদ খানকে। তাঁর সঙ্গে দলে জায়গা পান প্রবীণ উইকেটকিপার মোহাম্মদ শেহজাদও। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad