Type Here to Get Search Results !

মেসির হ্যাটট্রিক, বলিভিয়াকে ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা


ওয়েব ডেস্ক:- লিওনেল মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেলো আর্জেন্টিনা।হ্যাটট্রিকের সুবাদেই বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের নবম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা । আর্জেন্টিনার হয়ে এর আগেও হ্যাটট্রিক করেছেন মেসি। তবে এর সবগুলোই ছিল প্রীতি ম্যাচ। এবারই প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচেও হ্যাটট্রিক করলেন মেসি। এই হ্যাটট্রিকের সুবাদে মেসিরে আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়ালো  ৭৯-তে।ম্যাচটিতে শুরু থেকেই ছন্দে ছিলেন মেসি। প্রথম গোলটি করেন ম্যাচের ১৪ মিনিটে। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচে ৬৪ ও ৮৮ মিনিটে গোল দিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি।

আরো পড়ুন:-  নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে আর্জেন্টিনা। ৮ ম্যাচের ৫টি জয় ও ৩টি ড্রয়ে ১৮ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে।৭৭ গোল নিয়ে এতকাল সর্বোচ্চ গোলদাতা ছিলেন পেলে। সে রেকর্ড আজ মেসির হাতে। ৭৯ গোল নিয়ে সবার ওপরে এখন মেসি।এই নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ২৬ গোল হয়ে গেল মেসির।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad