Type Here to Get Search Results !

আগামী বুধবার আগরতলায় তৃণমূলের শক্তি পরীক্ষা দিতে পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ওয়েবডেস্ক :- এবার আগরতলায় মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৫ সেপ্টেম্বর, বুধবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করবে তৃণমূল ৷ ২০২৩-এর বিধানসভা ভোটকে টার্গেট করে ত্রিপুরায় রাজনৈতিক মাটি শক্ত করছে তৃণমূল। সেখানে ২১ জুলাই, খেলা হবে দিবস, রাখিবন্ধন উৎসব পালন করেছে তৃণমূল। ত্রিপুরায় দলীয় কার্য়ালয় তৈরি করতেও উদ্যোগ নিয়েছে তৃণমূল। এই মিছিলকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনীতিতে উত্তেজনার পারদ আরও চড়বে তা বলাই বাহুল্য ৷ কারণ ত্রিপুরা দখলের লক্ষ্যে ঝাঁপানোর পর এই প্রথমবার আগরতলায় নিজেদের শক্তি প্রদর্শন করবে তৃণমূল ৷ গত দু' মাসে এই নিয়ে তৃতীয় বার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক ৷  বিপ্লব দেব সরকারকে ২০২৪-এর লোকসভা ভোটের আগে উৎখাতের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । 

আরো পড়ুন:- মেসির হ্যাটট্রিক, বলিভিয়াকে ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা

এই মুহূর্তে ত্রিপুরার রাজননৈতিক পরিবেশ যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে৷ গত কয়েকদিন ধরেই সিপিএম-বিজেপি সংঘর্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷গত বুধবার রাজধানী আগরতলায় সিপিএমের রাজ্য দফতর সহ বেশ কয়েকটি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে৷ সেই ঘটনায় সিপিএমের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল৷ এই পরিস্থিতি তে ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে সেজন্যই বারবার ত্রিপুরা ছুটে যাচ্ছেন অভিষেক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad