ওয়েব ডেস্ক :- বাতিল হয়ে গেল ভারত বনাম ইংল্যান্ড শেষ তথা পঞ্চম টেস্ট । আজ থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোডে এই টেস্ট শুরু হওয়ার কথা ছিল। তবে তা হচ্ছে না।করোনা সংক্রমণের কারণেই ম্যাচ বাতিল করে দেওয়া হল। ভারতীয় দলের সহকারী ফিজিও যোগেশ পারমারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর বাকিদের সকলের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তাতেই মনেকরে হচ্ছিলো ম্যাঞ্চেস্টারে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট খেলা হবে । যদিও আশঙ্কা তো ছিলই।শেষ পর্যন্ত বাতিলই করে দেওয়া হল ম্যাঞ্চেস্টার টেস্ট। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকের পর শেষ টেস্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Following ongoing conversations with the BCCI, the ECB can confirm that the fifth LV= Insurance Test at Emirates Old Trafford, due to start today, will be cancelled.
— England Cricket (@englandcricket) September 10, 2021
আরো পড়ুন :- আগামী বুধবার আগরতলায় তৃণমূলের শক্তি পরীক্ষা দিতে পদযাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ইসিবি তাদের টুইটারে এই খবর জানিয়েছেন। ইসিবি-র তরফে টুইটে বলা হয়েছে , 'বিসিসিআই -র সঙ্গে আলোচনার পর আমরা মিলিত ভাবে সির্দ্ধান্ত নিয়েছি যে আজ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট বাতিল হয়ে গেল।' ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্টের আগে ম্যানটেস্টারে পৌঁছানোর পর করোনা আক্রান্ত হন দলের সহকারী ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার। এর ফলে বৃহস্পতিবার বিকালে টিম ইন্ডিয়ার ট্রেনিং সেশন বাতিল করা হয়েছিল। তবে, ভারতের ২১ জন ক্রিকেটারেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তাতে টিম ম্যানেজমেন্টের উদ্বেগ কাটে।
