Type Here to Get Search Results !

মৃত তৃণমূল নেতা চঞ্চল বক্সীর পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন অনুব্রত মণ্ডল


তনুশ্রী চৌধুরী,পানাগড়:- বুদবুদের দেবসালা গ্রামের গত মঙ্গলবার দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা। বৃহস্পতিবার মৃত তৃণমূল নেতা চঞ্চল বক্সীর বাড়ি আসেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন অনুব্রত মণ্ডল পরিবারের সাথে দেখা করে তার পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি বিজেপিকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন 'যদি বিজেপি ভাবে তারা খুন সন্ত্রাস করে টিকে থাকতে চাই চায় তবে তারা ভুল করছে।যদি বিজেপি ভাবে মার্ডার করবে, যদি তৃণমূল কংগেস ভাবে চুপ চাপ থাকবে তা হলে কেষ্ট মন্ডল কিন্তু চুপ চাপ থাকবে না।'
 
'আমি নিজেকে মৃত্যুর ভয় পাই না। আগামী ১৫ দিনের ভেতরে যদি দোষীরা গ্রেপ্তার না হয় তবে তিনি ভয়ঙ্কর খেলা খেলবেন।ছেড়ে দেবার পাত্র আমি নই। ১৫ দিনের মধ্যে আসামীকে গ্রেপ্তার করতে হবে কোনো কাহিনী শুনবো না।' তিনি আরো বলেন 'দলের কেউ যদি এর মধ্যে জড়িত থাকে তবে তাকে গুলি করে মারা উচিৎ বলে মন্তব্য করেন।'


আরো পড়ুন:- মহিলাদের আন্দোলন এর খবর করায় সাংবাদিকদের বেধড়ক মার তালিবানের 

এই প্রসঙ্গে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা এদিন পানাগর থেকে বলেন বিজেপি আগেই বলেছে যে এই ঘটনার সাথে বিজেপির কোন যোগ নেই। তার বাবা ঘটনার সময় তার পেছনে বসে ছিল। তিনি সমস্ত বিষয়টি জানেন । বিজেপির এর মধ্যে কোন যোগ নেই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad