আয়কর কর বিভাগ বলেছে যে সোনু সুদের এনজিও-র তরফে বিদেশ থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে সংগ্রহ করেছে, বিভিন্ন ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে। যা এই ধরনের লেনদেন নিয়ন্ত্রণকারী আইন - ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) আইন লঙ্ঘন করে ।
গত কয়েকদিনে মোট ২৮টি জায়গায় একযোগে কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইনকাম ট্যাক্স আধিকারিকরা। এই তল্লাশি চলাকালীনই অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকি তথ্য-প্রমাণ হাতে আসে আয়কর দফতরের।আয়কর দফতর জানিয়েছে, তদন্তকারীরা ইতিমধ্যেই ২০টি বেনামী লেনদেনের সন্ধান পেয়েছেন। আরও জানিয়েছেন,কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তাঁরা নগদ টাকার বিনিময়ে চেক ইস্যু করেছেন। এমন ঘটনাও ঘটেছে যেখানে কর ফাঁকির উদ্দেশ্যে অর্জিত টাকা হিসাবের খাতায় ঋণ হিসাবে দেখানো হয়েছে। এইসব ভুয়ো ঋণ ব্যবহার করে সম্পত্তি কিনতে বিনিয়োগ পর্যন্ত করা হয়েছে, সেই প্রমাণও মিলেছে বলে জানাগেছে ।
জানানো হয়েছে, ১লা এপ্রিল ২০২১ থেকে এখনও পর্যন্ত, মোট ১৮কোটি ৯৪ লক্ষ টাকা অনুদান হিসাবে সংগ্রহ করেছে সোনু সুদের সংস্থা, যার মধ্যে কেবলমাত্র ১.৯ কোটি টাকা সমাজসেবার কাজে ব্যায় হয়েছে, ওই সংস্থার ব্যাঙ্ক অক্কোউন্টে ১৭ কোটি টাকা পড়ে রয়েছে। তল্লাশির পর সোনুর অফিস থেকে নগদ ১.৮ কোটি টাকা উদ্ধার করা হয়েছে, পাশাপাশি সোনুর সংস্থার ১১টি লকার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সিজ করা হয়েছে।
আরো পড়ুন :- আবার আইসিইউ তে ভর্তি পেলে
এদিকে মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনা এবং আম আদমি পার্টি সোনু সুদের বাড়িতে তল্লাশির সময় নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও বিজেপি বলেছে যে সোনু সুদের সঙ্গে আম আদমি পার্টি- এর সম্পর্ক এবং আয়কর দফতরের তল্লাশির মধ্যে কোনও যোগসূত্র নেই।
