Type Here to Get Search Results !

আবার আই সি ইউ তে ভর্তি পেলে


ওয়েব ডেস্ক :-গত মঙ্গলবারই আইসিইউ থেকে ছাড়া পেয়ে ছিলেন। কিন্তু আবার শরীর খারাপ হওয়ায় আইসিইউতে ভর্তি করানো হয় পেলেকে।বিশ্বকাপজয়ী কিংবদন্তি আগস্টের শেষ দিকে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে গিয়েছিলেন, সেখানে চেকআপে তাঁর কোলন টিউমার ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত, ৪ সেপ্টেম্বর অস্ত্রোপচার করা হয়। 

অস্ত্রোপচারের পর আইসিইউতেই ছিলেন পেলে। গত মঙ্গলবার ছাড়া পান। কয়েক দিন আগেই নিজের শারীরিক অবস্থা বোঝাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে লিখেছিলেন, ‘প্রতিদিনই আরও আনন্দে কাটাচ্ছি। এখনো ৯০ মিনিটের পাশাপাশি অতিরিক্ত সময় খেলার মতো ফিট আছি।’ শেষে লিখেছিলেন, ‘আবার দেখা হবে আমাদের।’

আরো পড়ুন :- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার মুর্তাজা লোধগার 

এর পর তাঁর শরীর কিছুটা খারাপ হওয়ায় পেলেকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জানা গেছে এখন পর্যন্ত স্থিতিশীলই আছে পেলের শারীরিক অবস্থা। তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেলেকে আইসিইউতে নেওয়া হয়েছে।পেলের কাছের মানুষ বা হাসপাতালের কেউই এখনো অবশ্য কোনো বিবৃতি দিয়ে কিছু জানায়নি। গত ৩১ আগস্ট থেকেই হাসপাতাল-বাড়ি করে দিন কাটছে পেলের।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad