Type Here to Get Search Results !

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার মুর্তাজা লোধগার


ওয়েবডেস্ক :- অকাল মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মুর্তজা লোধগার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।হৃদরোগে আক্রান্ত মারা যান এই প্রাক্তন  ক্রিকেটার।জানাগেছে রাতে নৈশভোজ শেষে রুটিনমাফিক হাঁটাহাঁটি করছিলেন মুর্তজা। সেই সময় হঠাৎ করেই বুকের বাঁ-দিকে ব্যথা অনুভব করেন তিনি। ব্যথা এতটাই বেড়ে যায় যে মূহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালেও নিয়ে যাওয়া হলে সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ষোঘণা করেন। 

মুর্তজা  মিজোরাম অনুর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। এই মূহূর্তে তার দল ভিনু মানকড় ট্রফিতে খেলছে। দলের সঙ্গে বিশাখাপত্তনমে ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় বাংলার প্রাক্তন বাঁ-হাতি স্পিনারের। বাংলার  হয়ে নয়টি রঞ্জি ম্যাচ খেলেন মুর্তজা লোধগার। ৩৪টি উইকেট শিকার করেন তিনি। মিজরামের কোচ ও প্রাক্তন  ক্রিকেটাএর  মৃত্যুতে সম্মান জানাতে সিএবি-র পতাকা অর্ধনমিত রাখা হবে। 

আরো পড়ুন :- কাবুলে মার্কিন ড্রোন হামলায় জঙ্গিরা নয় , ১০ জন সাধারণ মানুষ নিহত হয়, ভুল স্বীকার আমেরিকার

বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে লিগের ম্যাচে ক্রিকেটাররা কালো ব্যাজ পরে মাঠে নামবেন।মিজোরাম দলের কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে  সিএবি-র  তরফে। শনিবার কলকাতায় তাঁর মৃতদেহ বিমানে করে নিয়ে আসা হবে । তারপরে নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন হবে। মুর্তজার অকাল প্রয়ানে শোকের ছায়া বাংলা ক্রিকেট জগতে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad