Type Here to Get Search Results !

আউসগ্রামে চঞ্চল বক্সী খুনের ঘটনায় আরও দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ,এখনও পর্যন্ত গ্রেপ্তার মোট ৮ জন


নিজস্ব প্রতিনিধি:- পূর্ব বর্ধমানের আউসগ্রামের দেবশালা অঞ্চলের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি চঞ্চল বক্সীকে খুনের ঘটনায় আরও দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ইমরান কুরেশি দুর্গাপুর ও শের আলী বীরভূমের বাসিন্দা। এরাই চঞ্চল বক্সী খুনের ঘটনায় মূল শ্যুটার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট আট জনকে গ্রেপ্তার করল পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়েছিল ভিন রাজ্যের দু'জন। তাদের নাম হল  মহম্মদ ইমতিয়াজ ওরফে (পিন্টু) ,মহম্মদ পাপ্পু।বিহারের মুঙ্গের জেলার মির্জাপুর থানার অন্তগত বর্ধা গ্রামের বাসিন্দা ।

আরো পড়ুন :- সোনু সুদ এর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ,আয়কর দফতরের

বৃস্পতিবার আউশগ্রাম থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে টাওয়ার লোকেশন ধরে ঝাড়খণ্ডের কুন্দাহিট থানা এলাকায় কুন্দাহিট পুলিশের সহযোগিতায় একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ।একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিল।এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করে গতকাল ইমরান ও শের আলীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে হাজির করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad