Type Here to Get Search Results !

মা কে খুন করে বাড়ির মধ্যে পুঁতে রাখার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে


নিজস্ব প্রতিনিধি:-মাকে খুন করে বাড়ির মধ্যে পুঁতে রাখার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। ঘটনা বর্ধমান  শহর লাগোয়া হাটুদেওয়ান পিরতলার ক্যানেলপাড় এলাকায়।অভিযুক্ত নয়ন শেখকে বর্ধমান থানার পুলিশ আটক করেছে। বছর তিনেক আগে সুখবানা বিবি হঠাৎই নিখোঁজ হয়ে যান।তারপর বর্ধমান থানায় নিখোঁজ ডাইরী  করা হয়।কিন্তু তার খোঁজ মেলে নি।

স্থানীয় সুত্রে জানাজায় সুখবানা বিবির ছোট ছেলে শেখ নয়নের সঙ্গে তার স্ত্রীর অশান্তি হয়।অশান্তির জন্য নয়নের স্ত্রী বাবার বাড়ি চলে যায়। নয়নের দাদা শেখ রাজা ভাইয়ের শ্বশুর বাড়িতে ভাইয়ের স্ত্রীকে আানতে গেলে, সে ফিরতে অস্বীকার করে। ভাসুরের কাছে তিনি দাবি করেন, নয়নই নাকি তাঁর মাকে খুন করে মাটিতে পুঁতে রেখেছেন। আর এ কথা জানালে তাঁকেও খুন করে মাটিতে পুঁতে দেবার হুমকি দিতেন নয়ন। এরপরই শেখ রাজা পুলিশের দ্বারস্থ হন।আপাতত পুলিশ শেখ নয়নকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।পাশাপাশি বাড়ির ভিতর মাটি খুঁড়ে অভিযোগের সত্যতা নিয়ে নিশ্চিত হতে চাইছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, 'ঘটনাটা ঘটেছে প্রায় আড়াই তিন বছর আগে। সুখবানা বিবি নিখোঁজ হয়ে যাওয়ার পর বড় ছেলে অনেক খোঁজ করেছে। থানাতেও নিখোঁজ ডাইরি করেছিল । এখন শুনছি মাকে খুন করে মাটিতে পুঁতে রেখেছে ছোট ছেলে।ছোট ছেলের সঙ্গে তার স্ত্রীর অশান্তি হত। স্ত্রী বাপেরবাড়ি চলে গিয়েছিল। ছোট ছেলের স্ত্রীই নাকি এই কথা এখন সবাইকে বলেছেন।' 

আরো পড়ুন:- বর্ষায় জল জমে বর্ধমান পুরসভার ঠিক পিছনেই পি সি মিত্র লেন এর অবস্থা সবচেয়ে খারাপ,নিকাশী ব্যবস্থার বারোটা বেজে গেছে বলে অভিযোগ স্থানীয়দের 

পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল কোর্টের অর্ডার নিয়ে মাটি খুঁড়ে মৃতদেহের নমুনা সংগ্রহ করে ময়না তদন্তে পাঠানো হবে। পাশপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad