Type Here to Get Search Results !

পথ দুর্ঘটনায় বালকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল আসানসোলের কালীপাহারিতে


নীলেশ দাস ,আসানসোল:-পথ দুর্ঘটনায় বালকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোলের কালীপাহারিতে। আর এঘটনার জেরে ট্রাফিক পুলিশের মোটরবাইকে ভাঙচুর করে উত্তেজিত জনতা। জানা গেছে মঙ্গলবার সকালে ২ নং জাতীয় সড়ক ধরে দুর্গাপুর থেকে এক পরিবার মোটরবাইকে আসানসোলে আসছিলেন। আর তখনই কালিপাহাড়ি মোড়ের কাছে একটি ট্যাঙ্কার তাদের পিছন থেকে ধাক্কা মারে। সাথে সাথে মোটরবাইকে থাকা চারজনই ছিটকে পড়ে জাতীয় সড়কের উপর। 

এঘটনায় গুরুতর আহত হয় তারা। এঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এক বালককে মৃত্যু বলে ঘোষণা করে। আর এর পরই কালিপাহাড়ি মোড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ ২ নম্বর জাতীয় সড়কের কালীপাহারি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। 

আরো পড়ুন:- মা কে খুন করে বাড়ির মধ্যে পুঁতে রাখার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে 

অভিযোগ এরপরই  ট্রাফিক পুলিশের পোস্ট লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে উত্তেজিত জনতা। ইটপাটকেলের ঘায়ে ট্রাফিক পুলিশের ৩ টি মোটরবাইক খতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। 

আর এপ্রসঙ্গেই এদিন এক স্থানীয় ব্যক্তি জানায় বার বার কেন এই কালীপাহারি মোড়ে দুর্ঘটনা ঘটেছে তা দেখতে হবে প্রশাসনকে। এদিন তিনি আরো বলেন কি ভাবে এই দুর্ঘটনা কমানো যায় তার ব্যাবস্থা করতে হবে প্রশাসনকে। গত কয়েক দিন আগেই মিনিবাস ও ট্রাঙ্করের সংঘর্ষ হয় তাতে আহত হয় বাস যাত্রীরা। তাই তাদের দাবি দুর্ঘটনা এড়াতে করা পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad