Type Here to Get Search Results !

বর্ষায় জল জমে বর্ধমান পুরসভার ঠিক পিছনেই পি সি মিত্র লেন এর অবস্থা সবচেয়ে খারাপ,নিকাশী ব্যবস্থার বারোটা বেজে গেছে বলে অভিযোগ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি:- গতকাল রাত থেকে টানা বর্ষণ চলছে বর্ধমান শহর সহ আশেপাশের সব এলাকাতেও।এই বর্ষায় শহরের নানা এলাকায় জল জমে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা সাত নং ওয়ার্ডের পি সি মিত্র লেন এলাকায়। এলাকাটি আবার বর্ধমান পুরসভার ঠিক পিছনেই। এ যেন প্রদীপের নিচেই অন্ধকার।

বর্ধমান পুরসভার ঠিক পিছনেই শহরের অন্যতম পুরনো এলাকা পি সি মিত্র লেন। এই এলাকায় গোটাটাই প্রায় জলমগ্ন। নিকাশী ব্যবস্থার বারোটা বেজে গেছে বলে অভিযোগ এলাকার মানুষের। তাদের অভিযোগ, দিনের পর দিন এই এলাকায় ড্রেন সাফাইয়ে কোনো নজরে নেই পুরসভার। তার ফলে জমা জল বেরোতে পারেনা। এই বৃষ্টিতে বাড়িগুলির ভিতরে জল জমে গেছে। জল থৈথৈ করছে উঠোনে। ঘুরে বেড়াচ্ছে সাপ থেকে জলজ প্রাণী। 

আরো পড়ুন:- দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন ফারদিন

কোনোরকমে টিভি সহ অন্যান্য আসবাব এক জায়গায় চাপিয়ে অপেক্ষা করছেন জল নামার। এমনকি রান্না করে দুটো ভাত খাবেন সে উপায়ও নেই অনেকেই। বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিলেন পুর কর্তৃপক্ষের উপর। পুরসভার এত কাছে থেকেও তাদের দিকে কারো নজর নেই। তারা চান অবিলম্বে নিকাশীর ব্যবস্থা হোক।যাতে তারা ভালভাবে বাঁচতে পারেন। এখন তাদের চিন্তা , বর্ষণ তো নাগাড়ে চলছে। জল আরো বাড়লে যাবেন কোথায়?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad