ওয়েবডেস্ক :- দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন ফারদিন খান । ২০১০ সাল, ‘দুলহা মিল গ্যায়া’ ছবিতে শেষবার পর্দায় দেখা গিয়েছিলো ফারদিন খান কে। মাঝে এক দশকের বিরতি। অভিনয় থেকে দূরে একেবারে লাইমলাইটের বাইরে চলে গিয়েছিলেন। তাঁর এই ফিল্মি কেরিয়ারের পতনের পেছনে অবশ্য অনেকেই মাদককেই দায়ি করেছে।কামব্যাক সিনেমার জন্য বাড়তি ওজন ঝরিয়ে ফিট চেহারা বানিয়েছেন। পরিচালক-প্রযোজক সঞ্জয় গুপ্তা-র সিনেমার ‘বিস্ফোট’ এ কামব্যাক করছেন ফারদিন খান।
এই ছবিতে ফারদিনের পাশাপাশি দেখা যাবে রীতেশ দেশমুখকেও। শেষ ‘হে বেবি’ ছবিতে রীতেশ ও ফারদিন জুটিকে দেখেছিলেন দর্শকরা। এবার ফের সেই সুযোগই করে দিলেন সঞ্জয় গুপ্তা। ভেনেজুয়েলার ছবি ‘রক, পেপার, সিজর’-এর হিন্দি রিমেক ‘বিস্ফোট’। ২০১২ সালের অস্কারএর জন্য মনোনীত হয়েছিল 'রক পেপার।' আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে শুটিং।
