Type Here to Get Search Results !

দিনভর বৃষ্টির পর সকাল থেকে পূর্ব বর্ধমানের সর্বত্রই বৃষ্টি চলছে, টানা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত


নিজস্ব প্রতিনিধি:- দিনভর বৃষ্টির পর সকাল থেকে পূর্ব বর্ধমানের সর্বত্রই বৃষ্টি চলছে।টানা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। জেলার রায়না,খণ্ডঘোষ, আউশগ্রাম, ভাতার,গলসি সবজায়গায়তেই হালকা অথবা ভারি বৃষ্টি হচ্ছে লাগাতার।হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী ১২ ঘণ্টায় কিছুটা কমতে পারে বৃষ্টির তীব্রতা।বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ওড়িশার চাঁদবালির কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। তার জেরে ওড়িশায় প্রবল বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত হয়েছে।তবে নিম্নচাপ টি ক্রমশ ছত্তিশগড়ের দিকে সরে যাচ্ছে। তার ফলে পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাব কমছে। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad