শুভময় পাত্র, বীরভূম:- ভোট পরবর্তী হিংসা মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই সক্রিয় কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা। একের পর এক ঘটনার সরেজমিনে তদন্ত করছেন আধিকারিকরা।ভোট-পরবর্তী হিংসার খুনের ঘটনায় বীরভূমে এই প্রথম একজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ধৃতের নাম ভোনা মির্ধা। বাড়ি ইলামবাজার। সিবিআই তদন্তকারী অফিসাররা হুগলী জেলা থেকে তাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হলে, সিবিআই ৫ দিনের হেফাজতে আবেদন করলে, আদালত ৪ দিন মঞ্জুর করেছে।
ভোট পরবর্তী হিংসা মামলায় প্রাণ হারিয়েছিলেন বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত গোপালনগর গ্রামে গৌরব সরকার।পরিবারের অভিযোগ ছিল ২০২১ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন, অর্থাৎ ২রা মে বাড়ি থেকে টেনে নিয়ে এনে খুন করা হয়েছিল গৌর বাবুকে।
আরো পড়ুন:- বাড়ির কার্নিসে আটকে পড়া বিড়ালকে অক্ষত অবস্থায় উদ্ধার উদ্ধার করে খুশি দমকল কর্মীরাও
পাশাপাশি বেশকয়েক জন জখম হয়। এই খুনের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে থানায়। জেলা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার ও করেছিল। পরবর্তী পর্যায়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেয়। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বীরভূমে রীতিমতো পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত শুরু করেন। অবশেষে রবিবার গভীর রাত্রে হুগলী জেলা থেকে এই ভোনা মির্ধাকে গ্রেপ্তার করে সিবিআই। সোমবার ধৃতকে আদালতে তোলা হলে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বোলপুর মহকুমা আদালত।
