পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ দল তৈরি করে রূপনারায়নপুর,জেমারী সহ বিভিন্ন জায়গা থেকে তিনজন দুষ্কৃতীকে আটক করে। যাদের মধ্যে সুমন দত্ত,মিলন নাগ,শেখ ইয়াসিম নামের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ।
ধৃতরা সালানপুর থানার জেমারী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গেছে যার মধ্যে তিনটি মোটর সাইকেল সহ দুটি সাইকেল,একটি ল্যাপটপ এবং পনেরোটি এন্ড্রোয়েড মোবাইল, দুটি টুলুপাম্প,দুটি ব্যাটারি, দুটি সোনার কানের রিং,একটি রুপোর তৈরি গণেশ,একটি ইন্ডাকসেন ও একটি সিলিং ফ্যান,উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে।
আরো পড়ুন:- ডাকাতির পরিকল্পনা বানচাল করলো কুলটি থানার পুলিশ,গ্রেপ্তার ৬ জন দুষ্কৃতী
ধৃত তিনজনকে ৫ই সেপ্টেম্বরে আটক করা হয়েছিল। তবে আসানসােল আদালতে পেশ করা হলে পুলিশ ৫ দিনের জন্য পুলিশী হেফাজতে নিয়েছিলেন পুলিশ।পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে এই সকল চুরি যাওয়া জিনিসের খোঁজ পেয়ে উদ্ধার করে।
