Type Here to Get Search Results !

'টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় খুন করে মা ও ভাইকে', আদালতে নিয়ে যাবার সময় জানালেন অভিযুক্ত


নীলেশ দাস, আসানসোল:- মা ও ভাইকে খুন করার অভিযোগ ওঠে দাদার বিরুদ্ধে। থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত। এদিন আদালতে যাবার সময় অভিযুক্ত বলে  টাকা ধার দিয়েছিল ভাই কে,ফেরত না দেওয়ার কারণেই খুন বলে  জানালেন অভিযুক্ত। গত বৃহস্পতিবার হীরাপুর থানা এলাকার ইসমাইল ষষ্ঠীনগর আজাদ বসতিতে মা ও ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ করে মোঃ আনোয়ার আলমের। শুক্রবার তাকে আসানসোল আদালতে তোলা হয়। আনোয়ার আলমকে ৭ দিনের পুলিশী হেফাজতের আবেদন জানানোর পর। শুক্রবার আদালত ৭ দিনের পুলিশী হেফাজত মঞ্জুর করে।

তবে আদালতে যাওয়ার সময় অভিযুক্ত মোঃ আনোয়ার আলম বলেন, এক লক্ষ্য টাকা দিয়েছিলাম এক বছর আগে আমার ভাইকে। অর্থাৎ আখতার আলমকে। 

আরো পড়ুন:- বড়সড় একটি চোরের চক্রের হদিশ পেল পুলিশ,গ্রেফতার ৩ জন দুষ্কৃতী 

ফেরত দিচ্ছিল না,সে বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছিল। এই কারণেই খুন বলে জানালেন অভিযুক্ত আনোয়ার আলম। ঘটনায় হীরাপুর থানা এলাকার আজাদ বসতির আখতার আলমের পরিবারে নেমে আসে শোকের ছায়া। তবে এলাকা থমথমে পরিবেশ রয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad