Type Here to Get Search Results !

ডাকাতির পরিকল্পনা বানচাল করলো কুলটি থানার পুলিশ,গ্রেপ্তার ৬ জন দুষ্কৃতী


নীলেশ দাস ,আসানসোল:- ডাকাতির পরিকল্পনা বানচাল করলো কুলটি থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৬ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো আসানসোলের কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে সাকতোড়িয়ার কিলবার্ন মোড় এলাকায় কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিলো ডাকাতির উদ্দেশ্যে। 

গোপন সূত্রে খবর পেয়ে সাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৬ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে।ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, রড , শাবল উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন:- আউশগ্রামে তৃণমূল যুব নেতা চঞ্চল বক্সি খুনের ঘটনায় ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হলো আরো ২ জন কে

ধৃতদের নাম আশিষ বাউরি, মোহন হাঁড়ি, দেবজিত দাস, শ্যামল কেওড়া, ধনঞ্জয় ধীবর ও সুধন কেওড়া। ধৃতরা ডিসেরগড় এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad