Type Here to Get Search Results !

পানাগড় গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির তরফ থেকে 'হেল্পিং হ্যান্ড' সম্মানে সম্মানিত করা হলো সন্দীপ সিং কে


তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগড় বাজারের এক ব্যক্তিকে সম্মান জানালো পানাগড় বাজার গুরুদুয়ার প্রবন্ধক কমিটি।বুধবার পানাগড় বাজারের বাসিন্দা সন্দীপ সিং (রিঙ্কু) কে হেল্পিং হ্যান্ড সন্মান জানানো হয়। গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির তরফ থেকে জানানো হয়েছে সন্দীপ বাবু করোনা আবহে বহু পথ চারীকে তাঁদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা থেকে শুরু করে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন সন্দীপ বাবু। পাশাপাশি পানাগড় বাজারে গুরুদুযারার সামনে ঘন অন্ধকারে ঢেকে যেতো সন্ধ্যা হলেই। গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির আবেদনে সন্দীপ বাবু গলসির বিধায়কের কাছে এলাকার সমস্যার কথা জানান।

এর পর উদ্যোগ নিয়ে বিধায়ক অলোক মাঝি এর সহযোগিতায় পানাগড় বাজারের গুরুদুয়ারার সামনে বাতি স্তম্ভ লাগানোর ব্যবস্থা করেন সন্দীপ বাবু।যার কারণে বর্তমানে পানাগড় বাজারের গুরুদুয়ারার সামনে বর্তমানে সন্ধ্যা হলেই আলোকিত হয়ে ওঠে।

আরো পড়ুন:-  এই রাজ বাড়ির পুজোয় আজ ও রীতিনীতি মেনে পটেশ্বরী দুর্গাপুজো করা হয় 

ফলে এলাকার মানুষের সমস্যা সমাধান হয়। মানুষের যে কোনো বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য  সন্দীপ বাবুকে সম্মানিত করেন গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি। সন্দীপ বাবু জানিয়েছেন তিনি সর্বদা প্রস্তুত আছেন সমাজের কাজে নিজেকে নিয়োজিত করতে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad