ওয়েবডেস্ক:- যিনি পথে-ঘাটে কিংবা বাড়িতে বাড়িতে চেয়ে বা ভিক্ষা করে দিন কাটান তাকেই আমরা ভিখারি বা ভিক্ষুক বলে জানি। কিন্তু এমন ই এক ভিখারির খোঁজ পাওয়া গেছে যার মাসিক আয় ও সম্পত্তির পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠবে। মুম্বাইয়ে থাকেন ভরত জৈন নামে এমনই এক ভিখারি। যিনি পথে-ঘাটে বা বাড়িতে বাড়িতে ভিক্ষা করে দিন কাটান। মুম্বাইয়ের প্যারেল এলাকাতে ভিক্ষা করেন।
তার মাসিক আয় ৭৫ হাজার টাকার বেশি। দিনে ৮ থেকে ১০ ঘণ্টা ভিক্ষা করতে দেখা যায় তাকে। এই সময়ের মধ্যেই আড়াই হাজার টাকা পকেটে চলে আসে ভরতের। শুধু তাই নয়, দুটি অ্যাপার্টমেন্ট আছে ভরতের । যার এক একটির দাম ৭০ লাখ টাকা। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে ভরতের সংসার।ভিক্ষা করা ছাড়াও ভরতের একটি দোকান আছে। ওই দোকান ভাড়া দিয়ে মাসে দশ হাজার টাকা পান তিনি।
শুধু ভরতই নন, এ তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতার লক্ষ্মী দাসও। ১৯৬৪ সাল থেকে মাত্র ১৬ বছর বয়স থেকেই ভিক্ষা শুরু করেন লক্ষ্মী। জীবনের প্রায় ৫০ বছর ভিক্ষা করেই অর্থ সংগ্রহ করেছেন। তার মাসিক আয় ৩০ হাজার টাকা। ব্যাংকে বিপুল টাকা জমা রয়েছে তার।
এছাড়াও মুম্বইয়ের চারনি রোড এলাকায় গেলে কৃষ্ণ কুমারের দেখাও পেয়ে যেতে পারেন আপনি। ভিক্ষাবৃত্তি করে তিনি দৈনিক ১ হাজার ৫০০ টাকা রোজগার করেন তিনি। পরিবারের সঙ্গে থাকেন একটি অ্যাপার্টমেন্টে আছে তার ।
আরো পড়ুন:- বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ,স্পেশ্যাল সেলের জালে ৬ জঙ্গি
ভিক্ষা করার জন্য মুম্বইয়ের সুবারবান এলাকাই সবচেয়ে পছন্দ শম্ভুজির । শম্ভুজির দৈনিক রোজগার প্রায় এক হাজার টাকা । শোলাপুরে রয়েছে তার নিজস্ব বাড়িও।
