Type Here to Get Search Results !

বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ,স্পেশ্যাল সেলের জালে ৬ জঙ্গি


ওয়েব ডেস্ক:- বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ। সারা দেশে অভিযান চালিয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করেছে ৬ জনকে। যাদের মধ্যে দুই জন পাক মদতপুষ্ট।পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ওই দুই জনকে প্রশিক্ষণ দিয়েছে বলে জানাগেছে  দিল্লি পুলিশ সূত্রে।জানা গেছে  গোয়েন্দা সূত্র মারফৎ দিল্লি পুলিশের কাছে খবর পৌঁছেছিল এই নাশকতার চক্রান্তের। পাকিস্তানের মদতপুষ্ট এবং প্রশিক্ষণপ্রাপ্ত সংগঠন সারাদেশে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর ছক কষেছে। সেই গোয়েন্দা সূত্রের খবরকে ভিত্তি ধরেই অভিযান চালিয়ে এদের ধরা হয়। 

দিল্লি পুলিশের স্পেশাল সেলের সিপি নীরজ ঠাকুর বলেছেন,  দু'জনকে দিল্লি থেকে এবং তিনজনকে উত্তরপ্রদেশ থেকে এবং একজনকে কোটা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম জিশান কামার ওরফে কামার জামান, ওসামা, জান মহম্মদ আলি শেখ এবং মহম্মদ আবু বাকার।পুলিস সূত্রে খবর, ধৃতদের মধ্যে ২ জন পাকিস্তানে গিয়ে বিস্ফোরক তৈরি এবং আধুনিক অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়ে এসেছে। 

পুলিস সূত্রে খবর, উৎসবের মরসুমে দেশের একাধিক জায়গায় বড়সড় নাশকতার ছক ছিল ধৃতদের। দুটি দলে বিভক্ত হয়ে গোটা দেশে ছড়িয়ে ছিল জঙ্গিরা। একটি দল দাউদ ইব্রাহিমের ভাই আনস ইব্রাহিমের সংস্পর্শে ছিল। মূলত সীমান্ত দিয়ে দেশে অস্ত্র ঢোকানোর কাজ করত ওই দলটি। অন্য দলটি টাকা জোগার করত। ধৃতদের জেরা করে দিল্লি পুলিস জানতে পেরেছে, তাদের দলে ১৪ তেকে ১৫ জন বাংলাভাষী রয়েছে। তাদেরও পাকিস্তানে প্রশিক্ষণ দিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। ধৃতদের মধ্যে  জান মোহাম্মদ শেখ , ওসামা, মূলচাঁদ এবং মহম্মদ,আবু বকরকে আজ আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের পুলিশ হেফাজত পাঠিয়েছে। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad