নীলেশ দাস, আসানসোল:- আসানসোল পৌরনিগমের ৬ টি রেশন দোকান থেকে দুয়ারে রেশন চালু হবে। মঙ্গলবার একথা জানালেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আগামী ১৬ ই সেপ্টেম্বর থেকে রাজ্যের পাশাপাশি আসানসোল পৌরনিগম এলাকায় দুয়ারে রেশন চালু করা হবে।
এদিন এই নিয়ে আসানসোল পৌরনিগমে এক বৈঠক অনুষ্ঠিত হয়।এদিনের বৈঠকে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, খাদ্য দফতরের আধিকারিক এবং রেশন দোকানের মালিকরাও উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি বলেন ১৬ ই সেপ্টেম্বর থেকে পৌরনিগম এলাকায় দুয়ারে রেশন চালু হবে।
আরো পড়ুন:- রাস্তা সংস্কারের দাবিতে আসানসোল পৌরনিগমে স্মারকলিপি দিলেন এলাকার বাসিন্দারা
প্রথমে ৬ টি রেশন দোকানের মাধ্যমে এই প্রকল্প চালু করা হবে বলে জানান তিনি। তিনিআরো জানান ধীরে ধীরে সমস্ত মানুষই দুয়ারে রেশনের মাধ্যমে রেশন সামগ্রী পাবেন।
