নীলেশ দাস,আসানসোল:- আসানসোলের বেসরকারি ফাইনান্স সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় অধরা দুষ্কৃতীরা।ডাকাতির ঘটনার এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।রবিবার কোলকাতা থেকে সিআইডির তিন সদস্যের ফিঙ্গার প্রিন্ট টিম ওই সংস্থার অফিসে এসে ঘটনার তদন্ত শুরু করেছেন।তারা বেশকিছু নমুনা সংগ্রহ করেছেন।
আরো পড়ুন:- বরাকরে শ্যুট আউট ঘটনায় ধৃত দু জনকে রবিবার আসানসোল আদালতে পেশ করলো পুলিশ
জানা গিয়েছে আসানসোল দক্ষিণ থানা এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। 4 জন সশস্ত্র দুষ্কৃতীরা হানা দিয়ে প্রায় নগদ 10 লক্ষ টাকা এবং 12 কেজি সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা।এই ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাশাপাশি সিআইডিও ঘটনার তদন্ত শুরু করেছেন।তবে এখনও পর্যন্ত এই ডাকাতির ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
