নীলেশ দাস ,আসানসোল:-বরাকরে শ্যুট আউট ঘটনায় ধৃত দুই জনকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ। রবিবার কুলটি থানার পুলিশ ধৃতদের আদালতে পেশ করে।ধৃতদের নাম বান্টি মজুমদার ও রাকেশ শর্মা। প্রসঙ্গত শুক্রবার রাতে বরাকরে শাহবাজ আলম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছিলো।
আরো পড়ুন:- রবিবার আসানসোলের রবীন্দ্রভবনে তৃণমূলের দলীয় সভা অনুষ্ঠিত হলো
এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করেছিলো। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ বান্টি মজুমদার ও রাকেশ শর্মাকে গ্রেপ্তার করে। জানা গেছে ধৃতরা নিহত যুবকের বন্ধু হিসেবে পরিচিত। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
